June 27, 2026, 8:19 pm

শিরোনাম:
বিস্ফোরক মামলায় সাবেক এমপি নূর মোহাম্মদ গ্রেপ্তার নারায়ণগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে মাইকিং করে সড়ক প্রচারে জেলা তথ্য অফিস স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকার আশপাশ দিয়ে মাদকের বড় চালান আসে: সংসদে গয়েশ্বর তারেক রহমানের চীন সফর ঘিরে ভারতীয় গণমাধ্যমে উদ্বেগ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা প্রশাসনের সহায়তায় বেদখল জায়গা ফেরত পেয়েছেন অভিজিৎ সরকার বীরগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ মাত্র ৫ দিনের মধ্যে আন্তঃজেলা গাড়ি চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তারসহ উদ্ধার ৩টি গাড়ি: এসপি মিজানুর রহমান পাগলা মসজিদের দানবাক্সে মিললো রেকর্ড ৪৩ বস্তা টাকা ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আওয়ামী লীগের পলাতক সাবেক এমপি

জাতীয়

এক ক্লিকে বিভাগের খবর

জেলাসংবাদ

শিক্ষা

ফটো গ্যালারী

ভিডিও গ্যালারী

যশোরের শার্শা উপজেলার নাভারণ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার থেকে চুরি যাওয়া নবজাতক কন্যা ২০ দিন পর উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে জেলার ঝিকরগাছা উপজেলার বাঁকড়া এলাকা থেকে নবজাতককে উদ্ধার করা হয়। এ ঘটনায় নাসিমা নামে (৩০) এক নারীকে হেফাজতে নিয়েছে পিবিআই।
পিবিআইয়ের পুলিশ সুপার রেশমা শারমিন জানান, শার্শার নাভারণ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার থেকে গত ৯ সেপ্টেম্বর দুপুরে একদিনের নবজাতক চুরি হয়। এ ঘটনায় ওই দিন শার্শা থানায় মামলা হয়। ঘটনার পর থেকেই মানবিক কারণে পিবিআই স্বেচ্ছায় মামলাটি তদন্ত করে। একপর্যায়ে পিবিআই জানতে পারে যশোরের ঝিকরগাছার বাঁকড়া এলাকার একটি বাড়িতে চুরি যাওয়া ওই নবজাতকটি রয়েছে। সেই খবরের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে পুলিশ পরিদর্শক (নিঃ) দেবাশীষ মন্ডল সঙ্গীয় অফিসার এসআই (নিঃ) মোঃ জিয়াউর রহমানসহ পিবিআই যশোর জেলার আভিযানিক দল অভিযান চালিয়ে নাসিমার বাড়ি থেকে নবজাতকটি উদ্ধার করে। এ সময় নাসিমাকে হেফাজতে নেয়া হয়েছে।
পুলিশ সুপার রেশমা শারমিন আরো জানান, অভিযান এখনো শেষ হয়নি। নবজাতক চুরির সাথে জড়িত মূল আসামি এখনো আটক হয়নি। মূল আসামি আটকের পর বিস্তারিত জানা যাবে। উদ্ধারকৃত নবজাতককে আদালতের মাধ্যমে তার মায়ের কাছে হস্তান্তর করা হয়।বর্তমানে নবজাতকটি সুস্থ আছে। #

বিনোদন

শিক্ষা