October 5, 2026, 1:49 pm

সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত জুট মিল থেকে এলজি ও থানা থেকে লুট হওয়া গুলি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি পরিত্যক্ত জুট মিল থেকে একটি দেশীয় এলজি ও থানা থেকে লুণ্ঠিত ৯ রাউন্ড শটগানের কার্তুজ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (৪ অক্টোবর) রাত সাড়ে ১২টায় আজিবপুর এলাকার মনোয়ারা জুট মিলে এ অভিযান চালানো হয়।
এসআরবি-১১, সদর কোম্পানির একটি বিশেষ আভিযানিক দল সেখানে পৌঁছালে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে কয়েকজন লোক দ্রুত পালিয়ে যায়। পরে মিলের আশপাশে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এলজি ও গুলিগুলো উদ্ধার করা হয়।
উদ্ধার করা আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান এসআরবি-১১-। বিজ্ঞপ্তিতে বলা হয়, অস্ত্র ও মাদকবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে এসআরবি-১১-এর অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা