October 25, 2026, 11:35 am

পর্তুগালে বিশ্বনাথ অ্যাসোসিয়েশনের ১৮১ সদস্যের কার্যনির্বাহী কমিটি ঘোষণা

পুর্তগাল থেকে সাইফুল ইসলাম :

পর্তুগালের রাজধানী লিসবনের একটি রেস্তোরাঁয় গতকাল রাতে বিশ্বনাথ অ্যাসোসিয়েশন, পর্তুগালের ১৮১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী পরিষদের কমিটি ঘোষণা করা হয়েছে।

সংগঠনের স্থায়ী কমিটির সদস্য আব্দুল হাসিব আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করেন।

কমিটি ঘোষণা উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সংগঠনের স্থায়ী কমিটির সদস্য ও সংগঠনের নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য মাসুম আহমদ, মো. ইয়াহ্হিয়া, শরীফ আহমদ রাজু, আবুল বসর, জালাল আহমদ, আব্দুল মনাফ (মনাই), লিটন মিয়া ও কাওসার আহমদ।

কার্যনির্বাহী পরিষদের অন্যান্য দায়িত্বশীলরা হলেন সিনিয়র সহ-সভাপতি মো.রফিক আহমেদ,সহ-সভাপতি মো. রাসেল আহমেদ,সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো.আল-আমিন,

সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন,অর্থ সম্পাদক আকমল হোসেন, প্রচার সম্পাদক ফরহাদ উদ্দিন সহ সকল সদস‍্যদের নাম উল্লেখ করা হয়।

প্রেস ব্রিফিংয়ে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং প্রবাসে বসবাসরত বিশ্বনাথবাসীদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করা হয়।
নতুন এই কমিটির মাধ্যমে পর্তুগালে বসবাসরত।

বিশ্বনাথবাসীদের মধ্যে সামাজিক বন্ধন সুদৃঢ় করার পাশাপাশি প্রবাসে বিশ্বনাথের ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরা এবং কমিউনিটির কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনার উদ্যোগ আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

১৮১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী পরিষদের এই কমিটি বিশ্বনাথ অ্যাসোসিয়েশন, পর্তুগালের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে বলে সংশ্লিষ্টরা প্রত্যাশা করছেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা