মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মঙ্গলবার কাতারের উপহার হিসেবে পাওয়া নতুন সংস্কার করা উড়োজাহাজে তুরস্কে পৌঁছান। এটি উড়োজাহাজটির প্রথম আন্তর্জাতিক যাত্রা ছিল। তবে বুধবার রাতে তুরস্ক ছাড়ার সময় তিনি আকস্মিকভাবে ওই উড়োজাহাজে না উঠে পুরোনো ‘এয়ার ফোর্স ওয়ান’ এ যুক্তরাজ্যের উদ্দেশে রওনা হন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ইরানের সঙ্গে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ায় নিরাপত্তাজনিত সতর্কতা হিসেবে এ পরিবর্তন আনা হয়। সিক্রেট সার্ভিসের পরামর্শে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন উড়োজাহাজটির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে, বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্প দ্রুত উড়োজাহাজটি ব্যবহারের উপযোগী করার জন্য চাপ দিয়েছিলেন।
হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক স্টিভেন চিউং এক বিবৃতিতে জানান, নতুন এয়ার ফোর্স ওয়ান অত্যাধুনিক এবং এতে উচ্চমানের নিরাপত্তা ব্যবস্থা সংযোজন করা হয়েছে। তবে নিরাপত্তা বিষয়ক অবগত ব্যক্তিরা জানান, নতুন উড়োজাহাজটিতে পুরোনো উড়োজাহাজটির সব সুবিধা নেই।
ট্রাম্প তুরস্কে পৌঁছানোর পর ইরানের সঙ্গে সংঘাত শুরু হলে তিনি উড়োজাহাজ পরিবর্তনের সিদ্ধান্ত নেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি দাবি করেন, নতুন উড়োজাহাজটি সেনাদের দেখানোর জন্য পরিবর্তন করা হয়েছে।
বুধবার গভীর রাতে মিলডেনহল ঘাঁটিতে অবতরণ করার পর ট্রাম্প নতুন বিমানে উঠে ওয়াশিংটনের উদ্দেশে রওনা হন। তিনি সাংবাদিকদের জানান, নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে উড়োজাহাজ পরিবর্তন করা হয়েছে।