August 14, 2026, 9:10 am

দক্ষিণ কোরিয়ায় তীব্র দাবদাহে আলু পচে যাচ্ছে, কৃষকরা বিপাকে

দক্ষিণ কোরিয়ায় তীব্র দাবদাহে আলু পচে যাচ্ছে, কৃষকরা বিপাকে

দক্ষিণ কোরিয়ায় চলমান তীব্র দাবদাহের ফলে কৃষি খাতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। দেশটির বিভিন্ন অঞ্চলে মাটির নিচে আলু পচে ও নরম হয়ে যাওয়ার কারণে কৃষকেরা চরম বিপাকে পড়েছেন।

উত্তর-পূর্বাঞ্চলের গ্যাংওন প্রদেশের কৃষকেরা জানিয়েছেন, এক সপ্তাহ আগেও যেসব আলুর খেত স্বাভাবিক ছিল, সেসব জমিতে এখন ফসল নষ্ট হয়ে গেছে। ইয়াংগু কাউন্টির আলু চাষী লি সাং-হিয়ক বলেন, ৪০ বছরের অভিজ্ঞতায় তিনি এমন পরিস্থিতি আগে কখনো দেখেননি।

এছাড়া, গ্যাংওনের হাজার হাজার পিয়ং জমিতে চাষ করা বাঁধাকপিও তীব্র গরমে নষ্ট হয়েছে। কৃষকেরা বাজারে ভালো দাম পাওয়ার আশায় ফসল তুলতে দেরি করেছিলেন, যার ফলে প্রচণ্ড গরমে জমিতে ফসল পুড়ে ও পচে গেছে।

দাবদাহের কারণে বিভিন্ন ধরনের ফলও ক্ষতিগ্রস্ত হয়েছে। আপেলচাষি চন জং-থে জানান, সেপ্টেম্বরের শেষ দিকে সংগ্রহের উপযোগী হওয়ার কথা যেসব আপেলের, সেগুলোর স্বাভাবিক বৃদ্ধি থেমে গেছে।

দক্ষিণ কোরিয়ায় তাপমাত্রা ৪২.৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর পর অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে এবং ৯ লাখের বেশি গবাদিপশু মারা গেছে। প্রেসিডেন্ট লি জে মিয়ং বলেছেন, এ ধরনের আবহাওয়া নতুন স্বাভাবিক হয়ে উঠছে এবং জাতীয় সংকট মোকাবিলা ব্যবস্থায় সংস্কারের আহ্বান জানিয়েছেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা