October 30, 2026, 5:46 pm

সোনারগাঁয়ে বিশেষ অভিযানে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২৩

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিশেষ অভিযান চালিয়ে ৪ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট ও এক বোতল বিদেশি মদসহ ২৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩০ অক্টোবর) সোনারগাঁ থানা এলাকায় জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে চারজন মাদক কারবারি, ১৫ জন মাদকসেবী, দুটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি দুজন এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার দুজন রয়েছেন।

গ্রেপ্তার মাদক কারবারিরা হলেন সোনারগাঁয়ের সিংলাবো এলাকার সাদিকুল ইসলাম শুভ (২৩), কক্সবাজারের চকরিয়ার মাতারবাড়ী মকডিল এলাকার ফাতেমা (৪৫) ও ইলিশিয়া লাল ব্রিজ এলাকার খালেদা (৩৩) এবং টেকনাফের নোয়াখালী পাড়ার আয়াছ (২৫)।

গ্রেপ্তার ১৫ মাদকসেবী হলেন শাকিল মিয়া (২৫), জাহাঙ্গীর (২৮), আমান উল্লাহ (৪৩), নয়ন মিয়া (২০), রায়হান (৩৪), ইমরান (২৮), হেলাল (৪০), আব্দুল্লাহ আরিয়ান (২০), সিয়াম ফরাজী (২২), রিফাত (২১), লিটন মিয়া (৩৩), আব্দুর রাজ্জাক (৩৫), শাহাবুদ্দিন (৩৬), কিরন বর্মন (২১) ও শান্ত বর্মন (২২)। তাঁদের বেশির ভাগের বাড়ি সোনারগাঁয়ে। এ ছাড়া সিয়াম ফরাজীর বাড়ি রূপগঞ্জে, আব্দুর রাজ্জাকের চাঁদপুরের শাহরাস্তিতে এবং শাহাবুদ্দিনের খাগড়াছড়ির মানিকছড়িতে।

ওয়ারেন্টভুক্ত আসামিরা হলেন কাঁচপুরের মাঝিপাড়া এলাকার সুমন (২৬) ও পিরোজপুরের গোলজার হোসেন (৪২)। অন্যদিকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার দুজন হলেন মহেশ্বরদী এলাকার আবু খায়ের (৩০) ও দেলোয়ার হোসেন (৩৮)।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

নিজস্ব সংবাদদাতা:

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা