June 28, 2026, 3:34 pm

শিরোনাম:
ইরান ও জিসিসি দেশগুলোর উত্তেজনা কমাতে মধ্যস্থতার উদ্যোগ ইরাকের চলতি অর্থবছরেই বহুল প্রতীক্ষিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হবে-পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী দিনাজপুর বীরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি নেতৃবৃন্দ পুলিশের শীর্ষ পর্যায়ে রদবদল, সিআইডি প্রধান মোশাররফ অনিয়মের জবাব চাইলে হাসনাত একচুলও নড়তে পারবে না : আমজনতা দলের সদস্যসচিব মো. তারেক সিদ্ধিরগঞ্জ থানা পরিদর্শন ও গাছের চারা রোপণ করলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এম এ জলিল পাঁচবিবি থানা পুলিশ গ্রাম পুলিশের বাড়ি থেকে গাঁজা গাছ উদ্ধার করে অনগ্রসর জনগোষ্ঠীকে পিছিয়ে রেখে মানবিক রাষ্ট্র গঠন সম্ভব নয়: ডিসি জাহিদ দিনাজপুর বীরগঞ্জে ১,৭০০ পিস ট্যাপেন্ডাল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার এ বছরই আমি দেশে ফিরব: এনডিটিভিকে শেখ হাসিনা

জাতীয়

এক ক্লিকে বিভাগের খবর

জেলাসংবাদ

শিক্ষা

ফটো গ্যালারী

ভিডিও গ্যালারী

যশোরের শার্শা উপজেলার নাভারণ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার থেকে চুরি যাওয়া নবজাতক কন্যা ২০ দিন পর উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে জেলার ঝিকরগাছা উপজেলার বাঁকড়া এলাকা থেকে নবজাতককে উদ্ধার করা হয়। এ ঘটনায় নাসিমা নামে (৩০) এক নারীকে হেফাজতে নিয়েছে পিবিআই।
পিবিআইয়ের পুলিশ সুপার রেশমা শারমিন জানান, শার্শার নাভারণ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার থেকে গত ৯ সেপ্টেম্বর দুপুরে একদিনের নবজাতক চুরি হয়। এ ঘটনায় ওই দিন শার্শা থানায় মামলা হয়। ঘটনার পর থেকেই মানবিক কারণে পিবিআই স্বেচ্ছায় মামলাটি তদন্ত করে। একপর্যায়ে পিবিআই জানতে পারে যশোরের ঝিকরগাছার বাঁকড়া এলাকার একটি বাড়িতে চুরি যাওয়া ওই নবজাতকটি রয়েছে। সেই খবরের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে পুলিশ পরিদর্শক (নিঃ) দেবাশীষ মন্ডল সঙ্গীয় অফিসার এসআই (নিঃ) মোঃ জিয়াউর রহমানসহ পিবিআই যশোর জেলার আভিযানিক দল অভিযান চালিয়ে নাসিমার বাড়ি থেকে নবজাতকটি উদ্ধার করে। এ সময় নাসিমাকে হেফাজতে নেয়া হয়েছে।
পুলিশ সুপার রেশমা শারমিন আরো জানান, অভিযান এখনো শেষ হয়নি। নবজাতক চুরির সাথে জড়িত মূল আসামি এখনো আটক হয়নি। মূল আসামি আটকের পর বিস্তারিত জানা যাবে। উদ্ধারকৃত নবজাতককে আদালতের মাধ্যমে তার মায়ের কাছে হস্তান্তর করা হয়।বর্তমানে নবজাতকটি সুস্থ আছে। #

বিনোদন

শিক্ষা