June 28, 2026, 1:57 pm

শিরোনাম:
সিদ্ধিরগঞ্জ থানা পরিদর্শন ও গাছের চারা রোপণ করলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এম এ জলিল পাঁচবিবি থানা পুলিশ গ্রাম পুলিশের বাড়ি থেকে গাঁজা গাছ উদ্ধার করে অনগ্রসর জনগোষ্ঠীকে পিছিয়ে রেখে মানবিক রাষ্ট্র গঠন সম্ভব নয়: ডিসি জাহিদ দিনাজপুর বীরগঞ্জে ১,৭০০ পিস ট্যাপেন্ডাল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার এ বছরই আমি দেশে ফিরব: এনডিটিভিকে শেখ হাসিনা ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে লালমনিরহাটজুড়ে শিশুদের নিয়ে মায়েদের উপচে পড়া ভিড় নারায়ণগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন পাঁচবিবিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ডুমুরিয়ায় টিপনা কমিউনিটি ক্লিনিকে চিকিৎসকের চরম অবহেলা, ক্ষুব্ধ রোগীরা বিস্ফোরক মামলায় সাবেক এমপি নূর মোহাম্মদ গ্রেপ্তার

জাতীয়

এক ক্লিকে বিভাগের খবর

জেলাসংবাদ

শিক্ষা

ফটো গ্যালারী

ভিডিও গ্যালারী

যশোরের শার্শা উপজেলার নাভারণ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার থেকে চুরি যাওয়া নবজাতক কন্যা ২০ দিন পর উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে জেলার ঝিকরগাছা উপজেলার বাঁকড়া এলাকা থেকে নবজাতককে উদ্ধার করা হয়। এ ঘটনায় নাসিমা নামে (৩০) এক নারীকে হেফাজতে নিয়েছে পিবিআই।
পিবিআইয়ের পুলিশ সুপার রেশমা শারমিন জানান, শার্শার নাভারণ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার থেকে গত ৯ সেপ্টেম্বর দুপুরে একদিনের নবজাতক চুরি হয়। এ ঘটনায় ওই দিন শার্শা থানায় মামলা হয়। ঘটনার পর থেকেই মানবিক কারণে পিবিআই স্বেচ্ছায় মামলাটি তদন্ত করে। একপর্যায়ে পিবিআই জানতে পারে যশোরের ঝিকরগাছার বাঁকড়া এলাকার একটি বাড়িতে চুরি যাওয়া ওই নবজাতকটি রয়েছে। সেই খবরের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে পুলিশ পরিদর্শক (নিঃ) দেবাশীষ মন্ডল সঙ্গীয় অফিসার এসআই (নিঃ) মোঃ জিয়াউর রহমানসহ পিবিআই যশোর জেলার আভিযানিক দল অভিযান চালিয়ে নাসিমার বাড়ি থেকে নবজাতকটি উদ্ধার করে। এ সময় নাসিমাকে হেফাজতে নেয়া হয়েছে।
পুলিশ সুপার রেশমা শারমিন আরো জানান, অভিযান এখনো শেষ হয়নি। নবজাতক চুরির সাথে জড়িত মূল আসামি এখনো আটক হয়নি। মূল আসামি আটকের পর বিস্তারিত জানা যাবে। উদ্ধারকৃত নবজাতককে আদালতের মাধ্যমে তার মায়ের কাছে হস্তান্তর করা হয়।বর্তমানে নবজাতকটি সুস্থ আছে। #

বিনোদন

শিক্ষা