August 1, 2026, 9:01 am

আর্জেন্টিনা নিয়ে ঘৃণা ছড়ালে বিদেশিদের বহিষ্কার: প্রেসিডেন্ট মিলেইয়ের ঘোষণা

আর্জেন্টিনা নিয়ে ঘৃণা ছড়ালে বিদেশিদের বহিষ্কার: প্রেসিডেন্ট মিলেইয়ের ঘোষণা

আর্জেন্টিনা বা দেশটির জাতীয় প্রতীক নিয়ে ঘৃণা ছড়ানো বা অবমাননাকর মন্তব্য করার জন্য বিদেশিদের ভিসা বাতিল, প্রবেশে নিষেধাজ্ঞা বা দেশ থেকে বহিষ্কারের ক্ষমতা দিয়ে একটি জরুরি অধ্যাদেশে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই।

২০২৬ সালের ফিফা বিশ্বকাপ ফুটবলের ফাইনালের পর আর্জেন্টিনার ফুটবল দল ও সমর্থকদের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ ওঠে, যা বিশ্বজুড়ে দেশটির সমালোচনা বাড়িয়ে দেয়। প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়েছে যে দেশের বিরুদ্ধে শত্রুতামূলক প্রচারণার জবাবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ১৯ জুলাই অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয়ের পর মাঠে খেলোয়াড়দের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে, যার ফলে ফিফা আর্জেন্টিনার তিন খেলোয়াড় ও এক কোচের বিরুদ্ধে অসদাচরণের তদন্ত শুরু করেছে। গ্যালারিতে বৈষম্যমূলক স্লোগান ও বার্তার বিষয়েও ফিফা পৃথক অনুসন্ধান চালাচ্ছে।

প্রেসিডেন্ট মিলেই দাবি করেছেন যে ব্রাজিল, মেক্সিকো ও মার্কিন ডেমোক্রেটিক পার্টির বামপন্থীদের অর্থায়নে আর্জেন্টিনা-বিরোধী প্রচারণা পরিচালিত হচ্ছে। এই অভিযোগের প্রেক্ষিতে ব্রাজিল ইতোমধ্যেই নিজেদের রাষ্ট্রদূতকে বুয়েনস আইরেস থেকে ফেরত তলব করেছে।

জরুরি এই অধ্যাদেশে রাজনৈতিক, একাডেমিক বা নাগরিক গঠনমূলক সমালোচনাকে সংবিধান স্বীকৃত হিসেবে ছাড় দেওয়া হলেও ‘ঘৃণা’ বলতে ঠিক কী বোঝানো হয়েছে তা স্পষ্ট করা হয়নি। ফলে অভিবাসন কর্তৃপক্ষ পর্যটক বা বিদেশি বাসিন্দাদের সামাজিক মাধ্যমের ইতিহাস পরীক্ষা করবে কি না তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা