August 29, 2026, 12:50 am

ভাইরাল স্ট্রাইকার আশরাফুলের খোঁজ মিলেছে খুলনায়

ভাইরাল স্ট্রাইকার আশরাফুলের খোঁজ মিলেছে খুলনায়

ফুটবল বিশ্বকাপের সময় স্থানীয় একটি ম্যাচের ক্লিপে ভাইরাল হওয়া স্ট্রাইকার আশরাফুল ইসলামের বাড়ি খুলনার যশোরে। তিনি শনিবার (১ আগস্ট) কালবেলা অনলাইনকে ফোনে জানিয়েছেন, ভিডিওতে যাদের দেখা গেছে, তাদের মধ্যে মেহরাবও রয়েছেন। তাদের বাড়ি ঝিকরগাছা থানার বারবাকপুর গ্রামে।

বাংলাদেশ ও পশ্চিমবঙ্গসহ বিভিন্ন দেশে থাকা প্রবাসীরা ওই ভিডিওটি শেয়ার করেছেন। বিভিন্ন টিভি অনুষ্ঠানের ম্যাচ বিশ্লেষণে 'মেহরাবের চেষ্টা, আশরাফুলের মিস' বিষয়ক রেফারেন্সও উঠে এসেছে।

ভিডিওটির ধারাভাষ্যকার হৃদয় সুলতান সম্রাট, যিনি জেলা জজ আদালতে চাকরি করেন। তিনি জুলাই মাসের ৩ তারিখে ভিডিওটি নিজের ফেসবুকে পোস্ট করেন। বর্তমানে ভিডিওটির ভিউ সংখ্যা ২৫ মিলিয়ন ছাড়িয়েছে।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর ২৬ বছর বয়সী আশরাফুলের জীবনে কিছু পরিবর্তন এসেছে। তিনি একটি বেসরকারি কোম্পানিতে সেলসে চাকরি করেন এবং জানান, অনেক সময় বিব্রত হতে হয়। তবে এই ঘটনা লাখ-লাখ মানুষকে আনন্দ দিয়েছে, সেটি ভালো লাগে।

সম্রাট ভিডিওটি ভাইরাল হওয়ার পর আশরাফুল ও মেহরাবকে নিয়ে একাধিক ভিডিও তৈরি করেছেন, যেখানে তারা নিজেদের পরিচয় দিয়েছেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা