October 30, 2026, 1:08 pm

মালয়েশিয়ার কাছে ৬-১ গোলে বিধ্বস্ত বাংলাদেশ, হকিতে টানা তিন হার

এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হকিতে হারের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ। টুর্নামেন্টে নিজেদের তৃতীয় ম্যাচেও বড় ব্যবধানে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। শুক্রবার (৩০ অক্টোবর) ভারতের রজিৎ সিং হকি স্টেডিয়ামে মালয়েশিয়ার কাছে ৬-১ গোলে পরাজিত হয়েছে জিমি-আমিরুলরা।

ম্যাচের শুরুতেই দুই গোল হজম করে পিছিয়ে পড়ে বাংলাদেশ। ২৬ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আমিরুল ইসলাম এক গোল শোধ করেন। তবে এরপর আর ব্যবধান কমাতে পারেনি দলটি। পুরো ম্যাচে ছয়টি পেনাল্টি কর্নার পেলেও পাঁচটি কাজে লাগাতে ব্যর্থ হয় বাংলাদেশ।

অন্যদিকে, আক্রমণে ধারাবাহিকতা ধরে রেখে একের পর এক গোল আদায় করে নেয় মালয়েশিয়া। দলটির হয়ে সর্বোচ্চ দুটি গোল করেন আবু কামাল।

এর আগে টুর্নামেন্টের প্রথম ম্যাচে স্বাগতিক ভারতের কাছে ১৩-০ গোলে হারে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে জাপানের বিপক্ষে ১-০ গোলে পরাজিত হয় পিটার গেরহার্ডের শিষ্যরা।

আগামী ১ নভেম্বর একই মাঠে নিজেদের চতুর্থ ম্যাচে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা