October 30, 2026, 1:09 pm

‘বিগ-বি’ নিয়ে জাপানের সঙ্গে আলোচনায় তৃতীয় দেশ প্রসঙ্গ আসেনি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাপানের সঙ্গে ‘বিগ-বি’ নিয়ে আলোচনায় তৃতীয় কোনো দেশকে নিয়ে কথা হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। শুক্রবার (৩০ অক্টোবর) প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর জাপান সফর অত্যন্ত কার্যকর ও ফলপ্রসূ হয়েছে। এ সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। সফরকালে দুই দেশের মধ্যে ছয়টি সমঝোতা দলিল স্বাক্ষরিত হয়েছে।

তিনি আরও জানান, সফরে ঘোষিত ৬ দশমিক ৩৫ বিলিয়ন ডলারের বিনিয়োগের সম্ভাব্য খাতসহ অন্যান্য বিষয় পর্যালোচনায় দ্রুত বাংলাদেশে একটি ইকোনমিক মিশন পাঠাবে জাপান।

অন্য কোনো রাষ্ট্রকে নিয়ে আলোচনার প্রয়োজন হলে সংশ্লিষ্ট দেশের উপস্থিতিতেই বাংলাদেশ আলোচনা করবে উল্লেখ করে হুমায়ুন কবির বলেন, দেশের মাটি ও মানুষের স্বার্থকে অসম্মান করে কোনো দেশের সঙ্গে চুক্তি করবে না বিএনপি সরকার।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা