August 1, 2026, 9:52 am

মালয়েশিয়ায় অবৈধ ভিজিট পাস বাতিল, বিপাকে প্রবাসী কর্মীরা

মালয়েশিয়ায় অবৈধ ভিজিট পাস বাতিল, বিপাকে প্রবাসী কর্মীরা

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ (জেআইএম) অবৈধভাবে অনুমোদিত এক হাজার ৩০৬টি অস্থায়ী কর্মসংস্থান ভিজিট পাস বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে এসব পাসধারী বিদেশি কর্মীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

মালয়েশিয়ার ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেন, মাইআইএমএমএস সিস্টেমে অনুপ্রবেশের মাধ্যমে যেসব ভিজিট পাস অবৈধভাবে অনুমোদন করা হয়েছে, সেগুলো থেকে সরকারের কোনো রাজস্ব আসেনি। তাই এসব পাস অবিলম্বে বাতিল করা হবে।

তিনি জানান, তদন্তের স্বার্থে বিদেশি নাগরিকদের অবস্থান এখনই প্রকাশ করা হচ্ছে না, কারণ এতে তারা পালিয়ে যেতে পারে। জাকারিয়া শাবান বলেন, ইমিগ্রেশন বিভাগ দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে।

মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশনের প্রধান কমিশনার দাতুক সেরি আব্দ হালিম আমান জানান, অভিযানে মোট ১২ জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে ইমিগ্রেশন বিভাগের চার কর্মকর্তা এবং দুই তথ্যপ্রযুক্তি কর্মকর্তা রয়েছেন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, চক্রটি ২০১১ সালের কর্মী কোটার অপব্যবহার করে কোনো ধরনের লেভি পরিশোধ ছাড়াই ১ হাজার ৩০৬টি ভুয়া অস্থায়ী কর্মসংস্থান ভিজিট পাস ইস্যু করেছে, যার ফলে মালয়েশিয়া সরকারের প্রায় ২৪ লাখ রিঙ্গিত রাজস্ব ক্ষতি হয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা