November 12, 2026, 6:51 am

জুলাই আন্দোলন মানুষের সত্যের পক্ষে দাঁড়ানোর শিক্ষা দিয়েছে: সাবেক ছাত্রশিবির সভাপতি

জুলাই আন্দোলন মানুষের সত্যের পক্ষে দাঁড়ানোর শিক্ষা দিয়েছে: সাবেক ছাত্রশিবির সভাপতি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম গতকাল শুক্রবার ফেনী শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত ‘জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা’ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। তিনি বলেন, “জুলাইয়ের আন্দোলনে মানুষের একটাই পরিচয় ছিলÑতারা ছিল নির্যাতিত।”

জাহিদুল ইসলাম উল্লেখ করেন, “দীর্ঘদিন ধরে মানুষের ওপর জুলুম-নিপীড়ন চললেও ন্যূনতম বাক্স্বাধীনতা পর্যন্ত ছিল না।” তিনি আবু সাঈদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, “জুলাই মানুষকে শিখিয়েছে অন্যায়ের সামনে মাথা নত না করে জীবন দিয়ে হলেও সত্যের পক্ষে দাঁড়াতে।”

তিনি ‘ডিপ স্টেট’ সম্পর্কে বলেন, “ডিপ স্টেটকে বাংলাদেশ থেকে নির্মূল করা না গেলে দেশে ইনসাফ প্রতিষ্ঠা সম্ভব হবে না।” তিনি আরও জানান, শহীদ ওসমান হাদি রাষ্ট্রের অভ্যন্তরে থাকা সূক্ষ্ম ও অদৃশ্য শক্তি নিয়ে আলোচনা শুরু করেছিলেন।

জাহিদুল ইসলাম শহীদ পরিবারের সদস্যদের দাবিদাওয়া প্রসঙ্গে বলেন, “তাদের একমাত্র প্রত্যাশা, যারা তাঁদের স্বজনদের হত্যা করেছে, তাদের বিচার ও শাস্তি নিশ্চিত করা হোক।”

ফেনীতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “যাদের নেতৃত্ব দেশ ছেড়ে পালিয়েছে, তাদের জন্য এখনো ঝুঁকি নেওয়া লজ্জাজনক।” তিনি প্রশাসনের উদ্দেশে বলেন, “জুলাইয়ে কারা কী ভূমিকা পালন করেছে, তার তথ্য ছাত্র-জনতার কাছে রয়েছে।”

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা