August 1, 2026, 9:52 am

বিশ্বের সেরা স্ট্রিট ফুড শহরের তালিকায় প্যারিস শীর্ষে

বিশ্বের সেরা স্ট্রিট ফুড শহরের তালিকায় প্যারিস শীর্ষে

বিশ্বের সেরা স্ট্রিট ফুডের শহরের তালিকা প্রকাশ করা হয়েছে, যেখানে প্রথম স্থানে রয়েছে ফ্রান্সের রাজধানী প্যারিস। এই তথ্য জানায় ইউরোনিউজ।

র‌্যাডিক্যাল স্টোরেজের গবেষণায় বিশ্বের ১০০টি শহরের ৬ হাজার ৮৯৭টি স্ট্রিট ফুড বিক্রেতার ওপর ভিত্তি করে এই তালিকা তৈরি করা হয়েছে। গবেষণায় খাবারের বৈচিত্র্য, চার তারকার বেশি রেটিং পাওয়া দোকানের সংখ্যা, সাশ্রয়ী খাবারের সুযোগ, নিরামিষ ও ভেগান খাবারের প্রাপ্যতা এবং প্রতি বর্গকিলোমিটারে খাবারের দোকানের ঘনত্ব বিবেচনা করা হয়েছে।

প্যারিস ১০-এর মধ্যে ৭ দশমিক ২ স্কোর পেয়ে প্রথম স্থান অর্জন করেছে। শহরটিতে ৪০১টি স্ট্রিট ফুড প্রতিষ্ঠানের মধ্যে ৬৯ দশমিক ১ শতাংশের রেটিং চার তারকা বা তার বেশি। প্রতি বর্গকিলোমিটারে সেখানে ৩ দশমিক ৮২টি স্ট্রিট ফুড বিক্রেতা রয়েছে।

দ্বিতীয় স্থানে রয়েছে গ্রিসের এথেন্স, যা ৬ দশমিক ৯ স্কোর পেয়েছে। এথেন্সে প্রায় ২৯ ধরনের খাবারের বৈচিত্র্য রয়েছে এবং সেখানে খাবারের দোকানের ঘনত্বও বেশি। তৃতীয় স্থানে রয়েছে থেসালোনিকি, যা ৬ দশমিক ১ স্কোর নিয়ে তৃতীয় হয়েছে।

গবেষণা অনুযায়ী, সবচেয়ে ভালো রেটিং পাওয়া স্ট্রিট ফুডের শহর গ্রিসের রোডস, যেখানে ৮২ শতাংশ খাবারের দোকান চার তারকা বা তার বেশি রেটিং পেয়েছে। যুক্তরাজ্যের লন্ডন খাবারের বৈচিত্র্যে এগিয়ে, যেখানে ৩৯ ধরনের ভিন্ন খাবার পাওয়া যায়।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা