August 1, 2026, 9:53 am

সুনামগঞ্জে কিশোরী ফুটবলার বনফুলের ওপর হামলা, দুই গ্রেপ্তার

সুনামগঞ্জে কিশোরী ফুটবলার বনফুলের ওপর হামলা, দুই গ্রেপ্তার

সুনামগঞ্জের দিরাই উপজেলায় জেলা দলের কিশোরী ফুটবলার বনফুল আক্তারের (১২) ওপর হামলার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করেছে দিরাই থানা-পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, উপজেলার চরনারচর ইউনিয়নের পেরুয়া গ্রামের মৃত আকবর আলীর ছেলে আবুল কালাম (৫০) এবং তার ছেলে বাদশা মিয়া (১৯)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৩১ জুলাই) ভোরে উপজেলার শ্যামারচর এলাকার পেরুয়া গ্রামে ফুটবল অনুশীলনের সময় বনফুল আক্তারের ওপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, পূর্বশত্রুতার জেরে কয়েকজন নারী-পুরুষ তাকে একা পেয়ে এলোপাতাড়ি মারধর করে। পরে স্থানীয় বাসিন্দারা তাকে রক্তাক্ত ও আহত অবস্থায় উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর পরিবারের পক্ষ থেকে দিরাই থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হলে তা মামলা হিসেবে রুজু করা হয়। মামলা দায়েরের পরপরই পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করে।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, কিশোরী ফুটবলারের ওপর হামলার ঘটনায় মামলা রুজু হয়েছে। ইতোমধ্যে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা