August 1, 2026, 9:53 am

ইরান চলমান যুদ্ধে জয়লাভ করেছে: গালিবাফ

ইরান চলমান যুদ্ধে জয়লাভ করেছে: গালিবাফ

ইরান চলমান যুদ্ধে জয়লাভ করেছে বলে মন্তব্য করেছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি বলেন, এই বিজয়কে দীর্ঘস্থায়ী ও শক্তিশালী করতে হবে।

গালিবাফ ইরানি পার্লামেন্ট কোঅর্ডিনেশন কাউন্সিলে দেওয়া বক্তব্যে জাতিকে একটি উজ্জ্বল ভবিষ্যতের প্রত্যাশা বজায় রাখার আহ্বান জানান।

তিনি সরকারের দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দেশের সর্বোচ্চ নেতার নির্বাহী ক্ষমতা ও সামর্থ্য বৃদ্ধি করা উচিত। শক্তিশালী ইরান গড়ার যেকোনো প্রয়াস এখান থেকেই শুরু হতে হবে বলে উল্লেখ করেন তিনি।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা