August 1, 2026, 11:50 am

পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে শিশুসহ ১০ ফিলিস্তিনি আহত

পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে শিশুসহ ১০ ফিলিস্তিনি আহত

অধিকৃত পশ্চিম তীরের নাবলুস শহরের জুনাইদ এলাকায় ইসরায়েলি বসতি স্থাপনকারী ও সেনাবাহিনীর অভিযানে অন্তত ১০ ফিলিস্তিনি আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজন শিশু রয়েছে। খবর আলজাজিরার।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, অভিযানের সময় সংঘর্ষের মধ্যে এসব হতাহতের ঘটনা ঘটে। আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

তাৎক্ষণিকভাবে ইসরায়েলি কর্তৃপক্ষ এ ঘটনায় কোনো মন্তব্য করেনি। তবে সূত্র বলছে, তাদের অভিযান আরও জোরদারের পরিকল্পনা করা হচ্ছে।

সাম্প্রতিক সময়ে পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযান এবং বসতি স্থাপনকারীদের হামলার ঘটনা বেড়ে যাওয়ায় অঞ্চলটিতে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।

এদিকে, হামাস জানিয়েছে যে, ইসরায়েল গাজা উপত্যকা থেকে সেনা প্রত্যাহার না করা পর্যন্ত তারা কোনো ধরনের নিরস্ত্রীকরণে রাজি হবে না। হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা গাজি হামাদ এ বিষয়ে আলজাজিরাকে সাক্ষাৎকার দিয়েছেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা