August 1, 2026, 9:52 am

ইমামের সালাম ফেরানোর পরই মাসবুক মুসল্লিদের দাঁড়ানোর নির্দেশনা

ইমামের সালাম ফেরানোর পরই মাসবুক মুসল্লিদের দাঁড়ানোর নির্দেশনা

ইসলামি জীবনদর্শনে নামাজের গুরুত্ব অপরিসীম। জামাতে নামাজ আদায় করা মুসলিম উম্মাহর ঐক্য ও শৃঙ্খলার প্রতীক। তবে অনেক সময় মুসল্লিরা জামাতের শুরু থেকে অংশগ্রহণ করতে পারেন না, তাদেরকে ‘মাসবুক’ বলা হয়। মাসবুক ব্যক্তির জন্য নামাজের বাকি অংশ সম্পন্ন করার নির্দিষ্ট বিধিবিধান রয়েছে।

মসজিদগুলোতে দেখা যায়, ইমাম প্রথম সালাম ফেরানোর সঙ্গে সঙ্গেই মাসবুক মুসল্লিরা দাঁড়িয়ে যান। এ বিষয়ে ইসলামি স্কলার মুফতি রেজাউল করীম আবরার বলেন, ইমাম যখন দুই দিকে সালাম ফেরানো সম্পন্ন করবেন, তখনই মাসবুক ব্যক্তি অবশিষ্ট নামাজ আদায়ের জন্য দাঁড়াবেন।

প্রচলিত ভুলের মধ্যে রয়েছে, অনেক মাসবুক মুসল্লি ইমামের ডান দিকে সালাম ফেরানোর সঙ্গে সঙ্গেই দাঁড়িয়ে পড়েন। মুফতি আবরার সতর্ক করে বলেন, এইভাবে দাঁড়ানো শরিয়তের একটি গুরুত্বপূর্ণ নিয়ম লঙ্ঘন করে।

তিনি আরও বলেন, নামাজের মতো পবিত্র ইবাদতে তাড়াহুড়ো কাম্য নয়। মাসবুক ব্যক্তিদের উচিত ধৈর্য সহকারে ইমামের দ্বিতীয় সালাম ফেরানোর অপেক্ষা করা।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা