August 22, 2026, 8:17 am

আসিফ মাহমুদ ওমরাহ পালন করতে মক্কায় পৌঁছেছেন

আসিফ মাহমুদ ওমরাহ পালন করতে মক্কায় পৌঁছেছেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও আন্তর্জাতিক সম্পর্ক এবং ডায়াস্পোরা বিষয়ক উপকমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে পবিত্র নগরী মক্কায় পৌঁছে ওমরাহ পালন করেছেন।

আসিফ মাহমুদের সঙ্গে ওমরাহ পালনে রয়েছেন এনসিপির কেন্দ্রীয় সদস্য আয়মান রাহাড, মিডিয়া উপকমিটির সদস্য ইয়াসির আরাফাত, ন্যাশনাল ওলামা এলায়েন্সের সদস্য সচিব মাওলানা সানাউল্লাহ খান এবং ঢাকা মহানগর দক্ষিণ এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারেক এ আদেলসহ আরও কয়েকজন।

শনিবার (২২ আগস্ট) দুপুরে দলের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। ওমরাহ পালনের সময় তারা দেশবাসীর কল্যাণ কামনা করে দোয়া করেন। ওমরাহ শেষে এনসিপির নেতারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর স্মৃতিবিজড়িত বিভিন্ন স্থান পরিদর্শন করেন।

এ সময় সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন আসিফ মাহমুদ। বর্তমানে তিনি মক্কায় অবস্থান করছেন এবং তার মদিনা মুনাওয়ারায় যাওয়ার পরিকল্পনা রয়েছে। আগামী ৩০ আগস্ট তিনি ঢাকায় ফেরার কথা রয়েছে।

এর আগে, আসিফ মাহমুদ বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরের একটি ফ্লাইটে স্ত্রী ও সফরসঙ্গীদের নিয়ে ওমরাহ পালনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা