November 22, 2026, 3:17 pm

দলে ফিরছেন গিয়াস পরিবার, নারায়ণগঞ্জের রাজনীতিতে নতুন সমীকরণ

জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপি থেকে বহিষ্কৃত নেতাদের জন্য আবারও খুলছে দলে ফেরার দরজা। স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে সাংগঠনিক বিভক্তি কমাতে বহিষ্কারাদেশ প্রত্যাহারের উদ্যোগ নিয়েছে দলটির কেন্দ্রীয় নেতৃত্ব। এই প্রক্রিয়ায় নারায়ণগঞ্জের রাজনীতিতেও আলোচনায় এসেছেন বহিষ্কৃত কয়েকজন প্রভাবশালী নেতা। তাদের মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন, সাবেক সংসদ সদস্য রেজাউল করিম, আতাউর রহমান আঙ্গুর, বিএনপি নেতা মো. শাহ আলম, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সহ সহ সভপতি ও সাবেক কাউন্সিলর গোলাম মুহাম্মাদ সাদরিল ও জেলা কৃষক দলের সাবেক সদস্য সচিব কায়সার রিফাত ।

বিএনপির কেন্দ্রীয় সুত্রে জানাযায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়া নেতাদের অনেকে নিজেদের ভুল স্বীকার করে বহিষ্কারাদেশ প্রত্যাহারের আবেদন করেছেন। স্থানীয় রাজনৈতিক বাস্তবতা এবং অপরাধের মাত্রা বিবেচনায় যাদের ফিরিয়ে নেওয়া প্রয়োজন, তাদের বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হবে। দলীয় সূত্রের তথ্য অনুযায়ী, সারা দেশে পাঁচ শতাধিক বহিষ্কৃত নেতাকে পুনরায় সাংগঠনিক কার্যক্রমে যুক্ত করার পরিকল্পনা নিয়ে কাজ চলছে। ইতোমধ্যে কয়েকজনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। জাতীয় নির্বাচনে দলীয় মনোনয়নের বাইরে গিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা প্রায় ৭০ জন নেতার বিষয়েও সিদ্ধান্ত এসেছে বলে জানা গেছে। পর্যায়ক্রমে অন্যদের আবেদন পর্যালোচনা করা হবে।

নারায়ণগঞ্জে যাদের নাম নিয়ে আলোচনা হচ্ছে, তাদের প্রত্যেকেরই নিজস্ব কর্মী-সমর্থক ও দীর্ঘদিনের রাজনৈতিক পরিচিতি রয়েছে। বিশেষ করে গিয়াসউদ্দিনের মতো সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতির প্রত্যাবর্তন হলে জেলার দলীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হতে পারে। এ ছাড়াও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক দুই বারের কাউন্সিলর গোলাম মুহাম্মাদ সাদরিল কে নিয়ে জেলায় নতুন করে আলোচনা তৌরি হয়েছে। স্থানীয় নেতাকর্মীরা মনে করছেন নারায়ণগঞ্জে গিয়াস পরিবার দলের দুঃসময়ে মাঠে ছিলেন এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন । বিগত ১৭ বছর তারাই দলের প্রয়োজনে অসংখ্য মামলার আসামী হয়ে একাধিক বার কারাবরন করেছেন কিন্তু কখনো দল ছেড়ে যায়নি ।

একই ভাবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সাবেক সহ সহ সভাপতি গোলাম মুহাম্মাদ সাদরিল বিগত ১৭ বছর হাসিনা বিরোধী আন্দোলনে মাঠে থেকে সক্রিয় ভুমিকা পালন করেছেন । অসংখ্য মামলার আসামী হয়ে কারাবরন করেছেন একাধিক বার কিন্তু কখনো রাজনীতির মাঠ ছেড়ে যায়নি।
তবে তাদের দলে ফেরা নিয়ে কয়েকটি গ্রুপ এখনো ষড়যন্ত্র করছে বলে জানা গেছে তাদের ষড়যন্ত্র ভেদ করে দল ত্যাগী কর্মীদের মুল্যায়ন করার কারনে এসব ত্যাগী নেতাকর্মীরা দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ও দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর প্রতি কৃতজ্ঞ ।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সাবেক সহ সভাপতি গোলাম মুহাম্মাদ সাদরিল বলেন, আমরা বিএনপি’র পরিবার বিগত ১৭ বছর একদিনও ঠিকমতো নিজ বাড়িতে সময় কাটাতে পারিনি অসংসখ্য মামলার আসামী হয়ে একাধিক বার কারাবরন করেছি কিন্তু কখনো মাঠ ছেড়ে যাইনি । ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সম্মুখ সাড়িতে মাঠে ছিলাম এখনো দেশ ও দলের প্রয়োজনে আবারো মাঠে থাকবো কোন ষড়যন্ত্রই আমাদের পিছিয়ে রাখতে পারবেনা ।

 

নারায়ণগঞ্জ :

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা