November 22, 2026, 9:18 am

পাটগ্রামে মাদ্রাসায় আশ্রয় নিয়ে রাতে ছাত্রকে বলৎকারের চেষ্টার অভিযোগ, আটক- ইয়াছিন

লালমনিরহাটের পাটগ্রামে ট্রেন মিস করার অজুহাতে একটি মাদ্রাসায় রাতে থাকার অনুমতি নিয়ে এক ছাত্রকে বলৎকারের চেষ্টার অভিযোগ উঠেছে ইয়াছিন নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

জানা গেছে, কুমিল্লা থেকে পাটগ্রামে আসা ইয়াছিন ট্রেন মিস হওয়ার কথা জানিয়ে মাদ্রাসার বড় হুজুরের কাছে রাত্রি যাপনের অনুমতি চান।
তার অনুরোধে মাদ্রাসায় থাকার সুযোগ দেওয়া হয়।

অভিযোগ, রাত গভীর হওয়ার মাদ্রাসার এক ছাত্রকে বলৎকারের চেষ্টা করেন তিনি।

অভিযুক্ত ইয়াছিনের বাড়ি কুমিল্লায় বলে জানা গেছে। বর্তমানে তিনি পাটগ্রাম থানা পুলিশের হেফাজতে রয়েছেন।

বিশেষ দ্রষ্টব্য: মাদ্রাসা কর্তৃপক্ষের অনুরোধে প্রতিষ্ঠানটির নাম প্রকাশ করা হয়নি।

 

লালমনিরহাট প্রতিনিধি :

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা