November 20, 2026, 7:18 am

বিমানবন্দরে জামায়াত আমির। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান

অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। ২০ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত সাত দিনের এ সফরে তিনি দুই দেশে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অস্ট্রেলিয়ার উদ্দেশে যাত্রা করেন তিনি।

সফরসূচি অনুযায়ী, অস্ট্রেলিয়ায় দেশটির সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন শফিকুর রহমান। এ ছাড়া প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন। মালয়েশিয়া সফরেও প্রবাসী বাংলাদেশিদের কয়েকটি কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে তার।

সফরে তার সঙ্গে রয়েছেন সংসদ সদস্য মোসলেহ উদ্দিন ফরিদ, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান এবং বিরোধীদলীয় নেতার এপিএস মুহাম্মদ নজরুল ইসলাম।

ঢাকা ত্যাগের সময় বিমানবন্দরে তাকে বিদায় জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ও সংসদ সদস্য রফিকুল ইসলাম খান, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের আমির ও সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল এবং উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনসহ দলের অন্য নেতারা।

সফর শেষে আগামী ২৬ নভেম্বর দেশে ফেরার কথা রয়েছে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা