November 21, 2026, 8:48 pm

সরকার আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ দিচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেছেন, সরকার আওয়ামী লীগকে আবারও রাজনীতিতে ফিরে আসার সুযোগ করে দিচ্ছে। তাঁর দাবি, সরকার একদিকে সংসদে, অন্যদিকে গোপালগঞ্জে দ্বিমুখী রাজনৈতিক অবস্থান নিচ্ছে। এ পরিস্থিতিতে রাজনৈতিক হিসাব-নিকাশের আড়ালে জুলাইয়ের স্মৃতি ও চেতনা ধীরে ধীরে মুছে ফেলার চেষ্টা চলছে।

শনিবার (২১ নভেম্বর) বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।

স্ট্যাটাসে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এই রাজনৈতিক খেলায় ঘুঁটি হওয়া থেকে সবাইকে বিরত থাকতে হবে। শহীদদের আত্মত্যাগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা যাবে না। রাজনৈতিক হিসাব-নিকাশের আড়ালে জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকেও চাপা পড়তে দেওয়া যাবে না।

তিনি আরও বলেন, জুলাই কোনো রাজনৈতিক খেলা ছিল না। শহীদরা রাজনৈতিক দর-কষাকষির জন্য জীবন উৎসর্গ করেননি। গণতান্ত্রিক সংগ্রামের পরবর্তী অধ্যায়ের জন্য সবাইকে সজাগ, ঐক্যবদ্ধ ও প্রস্তুত থাকতে হবে।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ন্যায়বিচারের লড়াই এখনো শেষ হয়নি। জুলাইয়ের চেতনাকে বাঁচিয়ে রাখতে হবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা