ময়মনসিংহের ত্রিশাল সাব-রেজিস্ট্রি অফিসে নকল নবিশদের জন্য নির্মিত আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন নতুন শেডের উদ্বোধন করেছেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসনাত জাহান খান, সাব-রেজিস্ট্রার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন ও আনিছ মির্ধা, উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি মো. রফিকুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান জিয়া সরকার, কোষাধ্যক্ষ আসাদুজ্জামান সরকারসহ দলিল লেখক, নকল নবিশ ও স্থানীয় নেতৃবৃন্দ।
নতুন এ শেড নির্মাণের ফলে নকল নবিশদের দীর্ঘদিনের কর্মপরিবেশগত সমস্যা ও ভোগান্তি কমবে। পাশাপাশি সেবাগ্রহীতাদের জন্যও আরও স্বস্তিদায়ক পরিবেশ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
মোঃ আব্দুল কাদের,স্টাফ রিপোর্টার ময়মনসিংহ :