November 21, 2026, 8:48 pm

সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৬

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ছয় আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

শনিবার (২১ নভেম্বর) সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সন্ত্রাস ও বৈষম্যবিরোধী মামলার চারজন, প্রতারণা মামলার একজন এবং সিআর পরোয়ানাভুক্ত একজন রয়েছেন। তাঁরা হলেন মো. আফজাল (৩৬), মো. শামীম (৪১), মাহাদী রহমান জিতু (২১), মো. আলমগীর ওরফে ফেন্সি আলমগীর (৪৮), মো. মোতালেব হোসেন (৪০) ও সাগর হোসেন পিয়াস (৩৩)।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নারায়ণগঞ্জ প্রতিনিধি :

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা