August 20, 2026, 9:40 am

স্ত্রী পালিয়ে যাওয়ার ঘটনায় আগুনে দগ্ধ যুবকের মৃত্যু

স্ত্রী পালিয়ে যাওয়ার ঘটনায় আগুনে দগ্ধ যুবকের মৃত্যু

নরসিংদীর শিবপুরে স্ত্রী ছোট ভাইয়ের সঙ্গে পালিয়ে যাওয়ার পর আল-সাদী (২৭) নামের এক যুবক নিজের শরীরে আগুন ধরিয়ে দিয়েছেন। বুধবার (১৯ আগস্ট) ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আল-সাদী শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের কামরাব বেতাগিয়া মধ্যপাড়া গ্রামের জাকির মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, এটি তার তৃতীয় বিয়ে। আগের দুই স্ত্রীও তাকে ছেড়ে চলে গিয়েছিলেন।

স্থানীয়রা জানান, সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে পাঁচটার দিকে আল-সাদী বাড়ির কাছে দাঁড়িয়ে নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। এতে তিনি মারাত্মকভাবে দগ্ধ হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। তিন দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার দুপুরে তার মৃত্যু হয়। শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কোহিনূর মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পরিবারের পক্ষ থেকে এখনও কোনো অভিযোগ দায়ের করা হয়নি, তবে পুলিশ বিষয়টি তদন্ত করছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা