August 1, 2026, 9:52 am

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় ১,৩৮৪ জনের মৃত্যু, রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদন

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় ১,৩৮৪ জনের মৃত্যু, রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদন

রাজধানী ঢাকায় গত ছয় বছরে সড়ক দুর্ঘটনায় অন্তত ১ হাজার ৩৮৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। ২০২০ সাল থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত রাজধানীতে মোট ১ হাজার ৮৪৯টি সড়ক দুর্ঘটনা ঘটে, যেখানে আহত হয়েছেন আরও ২ হাজার ৪৮৮ জন।

সংস্থাটির তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ১ হাজার ৩৪ জন পুরুষ, ২১৯ জন নারী এবং ১৩১ জন শিশু রয়েছে। নিহতদের মধ্যে সবচেয়ে বেশি পথচারী—৫৯২ জন। মোটরসাইকেল আরোহী ৫৩৬ জন এবং অন্যান্য যানবাহনের চালক ও যাত্রী মিলিয়ে ২৫৬ জন প্রাণ হারিয়েছেন।

দুর্ঘটনার সময় বিশ্লেষণে দেখা যায়, রাতে দুর্ঘটনার সংখ্যা সবচেয়ে বেশি। রাতের সময় ৫১৯ জন (৩৭ দশমিক ৫ শতাংশ) নিহত হয়েছেন। সকাল, দুপুর, বিকেল, ভোর ও সন্ধ্যায় যথাক্রমে ২৫৮, ১৯৫, ১৭৪, ১৪২ এবং ৯৬ জন নিহত হয়েছেন।

রোড সেফটি ফাউন্ডেশন জানায়, রাজধানীতে দুর্ঘটনায় সম্পৃক্ত যানবাহনের মধ্যে ট্রাক, কাভার্ডভ্যান ও পিকআপের হার সবচেয়ে বেশি ৩৩ দশমিক ২৫ শতাংশ। মোটরসাইকেল ২৬ শতাংশ, বাস ২১ দশমিক ৭৫ শতাংশ এবং অটোরিকশা ও সিএনজির হার ১২ দশমিক ৭৩ শতাংশ।

সংস্থাটি উল্লেখ করেছে, যাত্রাবাড়ী, ডেমরা, মোহাম্মদপুর, কুড়িল বিশ্বরোড ও বিমানবন্দর সড়ক দুর্ঘটনা প্রবণ হটস্পট হিসেবে চিহ্নিত হয়েছে। পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠায় রুট রেশনালাইজেশনের মাধ্যমে কোম্পানি-ভিত্তিক বাস সার্ভিস চালুর সুপারিশ করা হয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা