October 2, 2026, 5:51 pm

সিদ্দিকী নাজমুল আলম। ছবি: সংগৃহীত

দুদকের আবেদনে সিদ্দিকী নাজমুল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুদকের সহকারী পরিচালক তানজির আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।

দুদক সূত্রে জানা গেছে, অবৈধ উপায়ে অর্থ উপার্জন, ব্যাংক হিসাবের মাধ্যমে সেই অর্থ বৈধ করার চেষ্টা এবং বিদেশে অর্থ পাচারের মাধ্যমে সম্পদ অর্জনের অভিযোগে নাজমুল আলমের বিরুদ্ধে অনুসন্ধান চলছে।

সূত্র জানায়, অভিযোগের অনুসন্ধানের অংশ হিসেবে চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি নাজমুল আলমের বিদেশযাত্রা রহিত করার সুপারিশ করেন সংশ্লিষ্ট কর্মকর্তা। তবে সে সময় কমিশন না থাকায় বিষয়টি অনুমোদন পায়নি। প্রায় সাড়ে সাত মাস পর তার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করার অনুমোদন দিয়েছে দুদক।

দুদক আরও জানায়, নাজমুল আলম দীর্ঘদিন ধরে দেশের বাইরে অবস্থান করছেন। তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে কমিশনের অনুসন্ধান কার্যক্রম এখনো চলমান রয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা