October 3, 2026, 12:52 pm

বাংলাদেশ ও রোমানিয়ার পতাকা। ছবি: গেটি ইমেজ

রোমানিয়ার স্টাডি ভিসা আবেদন নিতে ঢাকায় আসছে দূতাবাসের প্রতিনিধি দল

উচ্চশিক্ষার জন্য রোমানিয়া যেতে আগ্রহী বাংলাদেশিদের ভিসা আবেদন গ্রহণ ও প্রক্রিয়াকরণে ঢাকায় আসছে দেশটির দূতাবাসের একটি প্রতিনিধি দল। আগামী ৮ থেকে ১১ অক্টোবর ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভ্রাম্যমাণ কনস্যুলার মিশনের মাধ্যমে এ সেবা দেওয়া হবে।

শুক্রবার (২ অক্টোবর) ভারতের নয়াদিল্লিতে অবস্থিত রোমানিয়া দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

দূতাবাস জানায়, ভ্রাম্যমাণ কনস্যুলার মিশনে প্রাথমিকভাবে স্টাডি ভিসার আবেদন জমা নেওয়া হবে। পাশাপাশি বাংলাদেশি নাগরিকদের অন্যান্য জরুরি কনস্যুলার বিষয়েও সহায়তা দেওয়া হবে।

তবে কেবল রোমানিয়ার অফিসিয়াল ইভিসা পোর্টালের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত হওয়া আবেদনকারীদের ভিসা আবেদন গ্রহণ করা হবে। যাদের অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন নেই, তারা এই ভ্রাম্যমাণ কনস্যুলার মিশনে আবেদন জমা দিতে পারবেন না।

দূতাবাস আবেদনকারীদের অ্যাপয়েন্টমেন্টের নিশ্চিতকরণ ভালোভাবে যাচাই করার পাশাপাশি নির্ধারিত সময়ে উপস্থিত হওয়ার আগে প্রয়োজনীয় সব কাগজপত্র সঙ্গে রাখার পরামর্শ দিয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা