October 4, 2026, 9:51 am

ফাইল ছবি

মিথ্যা তথ্য দিলে ভিসা বাতিল, স্থায়ী নিষেধাজ্ঞার সতর্কতা মার্কিন দূতাবাসের

যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকারের সময় কোনো ধরনের মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য না দেওয়ার আহ্বান জানিয়েছে ঢাকায় মার্কিন দূতাবাস।

শনিবার (৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক সতর্কবার্তায় দূতাবাস এ আহ্বান জানায়।

দূতাবাস জানায়, ভিসা সাক্ষাৎকারের সময় আবেদনকারীর অতীতের যেকোনো অভিবাসনসংক্রান্ত আইন লঙ্ঘনের তথ্য কনস্যুলার কর্মকর্তাদের কাছে আগে থেকেই থাকতে পারে। তাই কোনো তথ্য গোপন না করে সব প্রশ্নের উত্তর সত্য ও সঠিক তথ্যের ভিত্তিতে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সতর্কবার্তায় বলা হয়, কোনো আবেদনকারী মিথ্যা তথ্য দিলে কিংবা জাল নথিপত্র উপস্থাপন করলে তার ভিসা আবেদন বাতিল হতে পারে। এমনকি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর স্থায়ী নিষেধাজ্ঞাও আরোপ করা হতে পারে।

এ কারণে ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকারের সময় সততার সঙ্গে প্রয়োজনীয় তথ্য উপস্থাপন এবং সব প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার ওপর গুরুত্ব দিয়েছে মার্কিন দূতাবাস।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা