October 4, 2026, 10:47 am

নভেম্বরের শুরুতেই আন্তর্জাতিক বিমানবন্দর হচ্ছে কক্সবাজার

নভেম্বরের শুরুতেই কক্সবাজার আঞ্চলিক বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীতে বিশ্ব পর্যটন দিবসের অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, আধুনিক, টেকসই ও প্রতিযোগিতামূলক পর্যটন খাত গড়ে তুলে বাংলাদেশকে একটি পর্যটন হাব হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার। বর্তমানে দেশের জিডিপিতে পর্যটন খাতের অবদান ২ থেকে ৩ শতাংশ। এটি ৬ থেকে ৭ শতাংশে উন্নীত করার লক্ষ্য রয়েছে সরকারের।

অনুষ্ঠানে প্রথমবারের মতো চালু করা হয় ‘বাংলাদেশ ট্যুরিজম অ্যাওয়ার্ড’। টেকসই পর্যটন, উদ্ভাবন, সেবার মান, ডিজিটাল রূপান্তর, স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ ও ঐতিহ্য সংরক্ষণে অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড (বিটিবি) ১৩টি ক্যাটাগরিতে পুরস্কার দেয়।

এ ছাড়া ১২টি বিষয়ভিত্তিক স্টলে বাংলাদেশের খাবার, ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য, কারুশিল্প, বস্ত্র, সাংস্কৃতিক ঐতিহ্য ও বিভিন্ন পর্যটনকেন্দ্র তুলে ধরা হয়। এসব স্টলে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে দেশের বিভিন্ন পর্যটন গন্তব্যের ভার্চুয়াল অভিজ্ঞতাও প্রদর্শন করা হয়।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা