October 2, 2026, 3:27 pm

পাঁচবিবিতে আত্মিক উদ্দীপনা-আরোগ্যদায়ী প্রার্থনা সভা অনুষ্ঠিত

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি :

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মহীপুরে আন্তঃমন্ডলীক খ্রীষ্টিয়ান ফেলোশিপের আয়োজনে ৩ দিনব্যাপী আত্মিক উদ্দীপনা ও বিশেষ আরোগ্যদায়ী প্রার্থনা সভা অনুষ্ঠিত হচ্ছে। মহীপুর মাওলানা ভাসানী উচ্চ বিদ্যালয় মাঠে পহেলা অক্টোবর বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এ প্রার্থনা সভা আগামী ০৩ অক্টোবর শনিবার পর্যন্ত চলবে। প্রতিদিন বিকেল ৩’টা হতে রাত্রি ৯’টা পর্যন্ত এই প্রার্থনার সভা অনুষ্ঠিত হচ্ছে।
এন্ড্রু ও মাইকেলের নেতৃত্বে ৪’ সদস্যের কানাডিয়ান একটি ধর্মীয় প্রতিনিধি দল এই প্রার্থনায় অংশগ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন এলসিসির সভাপতি মাথাই টুডু, উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্পের ব্যাবস্থাপক দিপালী রায়, হিসাবরক্ষক জেভিয়ার দাস, সমাজকর্মী সুনিল লাকড়া ও সাগেনা হাসদা সহ ছোট বড় নারী পুরুষ হাজার হাজার খ্রীষ্ট ধর্মাবলম্বী ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

আয়োজক কমিটির সদস্যগণ বলেন, খ্রীষ্ট ধর্মাবলম্বীদের আত্মিক উন্নতি, পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও বিশ্ব শান্তি কামনায় প্রতিবছর এই প্রার্থনা সভার আয়োজন করা হয়। এবারের সভায় বিভিন্ন এলাকা থেকে শত শত খ্রীষ্ট ধর্মাবলম্বী ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন। তাঁরা বলেন, এমন অনুষ্ঠান প্রতিবছর যেন আয়োজন করা হয়। প্রার্থনা অনুষ্ঠানে বিনামূল্যে লাকী কুপনের আয়োজন করা হয় এবং ভাগ্যবানদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

প্রার্থনা সভায় দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করেন উপস্থিত সকলেই।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা