October 2, 2026, 4:51 pm

সাঘাটায় আস্থা লাইফ ইন্স্যুরেন্সের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গাইবান্ধা প্রতিনিধি:
আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠান ও বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী-২০২৬ উপলক্ষে গাইবান্ধার সাঘাটায় কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ১২টায় সাঘাটা, গাইবান্ধা শাখা কার্যালয়ে কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। একই সময়ে দেশের প্রতিটি জেলায় নির্ধারিত সময়ে কেক কাটার মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।

সাঘাটা শাখার ইউনিট ম্যানেজার সার্জেন্ট মো. দেলোয়ার হোসেন(অবঃ) উপস্থিত সবাইকে সঙ্গে নিয়ে কেক কাটেন।

এ সময় গাইবান্ধা জেলা আস্থা লাইফের এফএবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা আস্থা লাইফ ইন্স্যুরেন্সের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। পরে উপস্থিত সকলের সুস্থতা ও কল্যাণ কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন শাখার ইউনিট ম্যানেজার সার্জেন্ট মো. দেলোয়ার হোসেন(অবঃ)।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা