August 21, 2026, 10:43 am

মির্জা ফখরুলের রাষ্ট্রপতি নির্বাচনে কল্যাণমুখী বাংলাদেশের প্রত্যাশা

মির্জা ফখরুলের রাষ্ট্রপতি নির্বাচনে কল্যাণমুখী বাংলাদেশের প্রত্যাশা

বিএনপির মহাসচিব ও রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী একটি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন। আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণের আগে তিনি এ প্রত্যাশা জানান।

জাতীয় সংসদে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বিএনপির দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে গঠিত সরকারের প্রার্থী হিসেবে মির্জা ফখরুল দেশের ২৩তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন।

মির্জা ফখরুল বলেন, ‘তিনি এমন একটি বাংলাদেশ দেখতে চান, যেখানে প্রান্তিক মানুষ, খেটে খাওয়া জনগোষ্ঠী ও শ্রমজীবীরা দুই বেলা পেট ভরে খেতে পারবেন এবং নিরাপদ ও সুস্থ পরিবেশে বসবাস করতে পারবেন।’ তিনি দেশের তরুণ জনগোষ্ঠীর কর্মসংস্থান এবং নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরির ওপরও গুরুত্ব দেন।

তিনি আরও বলেন, ‘বিশ্বের বুকে আমরা বাংলাদেশিরা একটি আত্মমর্যাদাশীল দেশ হিসেবে নিজেদের পরিচিত করব। আমি বিশ্বাস করি ও প্রত্যাশা করি, তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশ একটি জনকল্যাণমুখী রাষ্ট্র নির্মাণ করতে সক্ষম হবে।’

দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মির্জা ফখরুল মহান সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া আদায় করেন। তিনি অধিকার আদায়ের দীর্ঘ সংগ্রামে পাশে থাকা দেশবাসী, গণমাধ্যমসহ সব শ্রেণি-পেশার মানুষের প্রতিও কৃতজ্ঞতা জানান।

এসময় আবেগাপ্লুত কণ্ঠে মির্জা ফখরুল বলেন, ‘অনেক কিছু মিস করব, যা স্মরণ করলে আমি আবেগকে ধরে রাখতে পারছি না।’ তিনি সবাইকে ভালো, সুস্থ ও নিরাপদ থাকার পাশাপাশি কল্যাণমুখী রাষ্ট্র নির্মাণে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা