August 22, 2026, 9:43 am

নারায়ণগঞ্জে ইজিবাইক গ্যারেজে অগ্নিকাণ্ড, ঝুটের গোডাউনও ক্ষতিগ্রস্ত

নারায়ণগঞ্জে ইজিবাইক গ্যারেজে অগ্নিকাণ্ড, ঝুটের গোডাউনও ক্ষতিগ্রস্ত

নারায়ণগঞ্জের ফতুল্লার গাবতলী এলাকায় শুক্রবার (২১ আগস্ট) সকালে একটি ইজিবাইক গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় আগুন পাশের কয়েকটি ঝুটের গোডাউনেও ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোর ৬টার দিকে গ্যারেজে আগুনের সূত্রপাত হয়। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছে।

ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা