August 21, 2026, 10:43 am

ট্রাম্পের ‘অ্যানাকোন্ডা কৌশল’ নিয়ে বিশ্লেষক আলী আকবর দারেইনির মন্তব্য

ট্রাম্পের ‘অ্যানাকোন্ডা কৌশল’ নিয়ে বিশ্লেষক আলী আকবর দারেইনির মন্তব্য

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে পরাস্ত করতে ‘অ্যানাকোন্ডা কৌশল’ প্রয়োগ করছেন বলে মন্তব্য করেছেন তেহরানের সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের বিশ্লেষক আলী আকবর দারেইনি। তিনি বৃহস্পতিবার (২০ আগস্ট) আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে এই বিশ্লেষণ তুলে ধরেন।

দারেইনি জানান, সরাসরি সামরিক আঘাত হানার আগে শত্রুকে অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে দুর্বল করার উদ্দেশ্যে এই কৌশল ব্যবহার করা হচ্ছে। তিনি বলেন, ‘যেভাবে অ্যানাকোন্ডা সাপ শিকারকে পেঁচিয়ে ধরে শ্বাসরোধ করে হত্যা করে, যুক্তরাষ্ট্রও ঠিক একই কৌশল অনুসরণ করছে।’

বিশ্লেষক আরও বলেন, বিগত পাঁচ মাসে মার্কিন সরকারের গৃহীত পদক্ষেপগুলো কার্যকর হয়নি। তবে তিনি জোর দিয়ে বলেন, ইরান অতীতে একাধিক নিষেধাজ্ঞা প্রতিহত করেছে এবং এবারও টিকে থাকবে।

দারেইনির মতে, ট্রাম্প এমন এক যুদ্ধে জড়িয়ে পড়েছেন যা তিনি জিততে পারছেন না এবং বের হতে পারছেন না।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা