October 22, 2026, 7:34 pm

সাইবার হামলার ঝুঁকি এড়াতে সাময়িক বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

সাইবার হামলার ঝুঁকি এড়াতে জরুরি নিরাপত্তাব্যবস্থা হিসেবে বাংলাদেশ ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেন।

এদিন সন্ধ্যায় ওয়েবসাইটে প্রবেশের চেষ্টা করলে ‘The Service is under Maintenance’ বার্তা দেখা যায়। এতে নির্ধারিত রক্ষণাবেক্ষণ কার্যক্রমের কথা উল্লেখ করে শিগগিরই সেবা চালুর আশ্বাস দেওয়া হয়েছে।

সম্প্রতি সাইবার হামলার আশঙ্কায় বিশ্বজুড়ে বিভিন্ন ওয়েবসাইটে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইন্টারনেটের বড় অংশে ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর এ সতর্কতা জোরদার করা হয়েছে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, এসব ত্রুটি কাজে লাগিয়ে হ্যাকাররা দূর থেকে সিস্টেমে প্রবেশ করে ক্ষতিকর কোড চালাতে পারে বলে সতর্ক করেছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় ত্রুটিগুলো শনাক্ত হওয়ার পর সেগুলো সমাধানে বিশ্বজুড়ে জরুরি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা