October 22, 2026, 7:33 pm

জমি দখল সংক্রান্ত সংবাদে নাম জড়ানোয় মাইনুল ইসলামের তীব্র নিন্দা ও প্রতিবাদ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মধ্য সানারপাড় এলাকায় জমি দখল ও চাঁদা দাবির অভিযোগসংক্রান্ত সংবাদে নিজের নাম জড়ানোর প্রতিবাদ জানিয়েছেন নাসিক ৩ নম্বর ওয়ার্ড বিএনপির যুববিষয়ক সম্পাদক মাইনুল ইসলাম।

তিনি দাবি করেছেন, জমি সংক্রান্ত বিরোধের বিষয়ে তিনি কিছুই জানেন না এবং ওই জমির সামনে পর্যন্ত কখনো যাননি। অথচ তাকে জড়িয়ে সংবাদ প্রকাশ করায় তার সামাজিক মর্যাদা ও সম্মান ক্ষুণ্ন হয়েছে।

বৃহস্পতিবার এক প্রতিবাদে মাইনুল ইসলাম বলেন, মধ্য সানারপাড়ের প্রায় ৭৫ শতাংশ জমি নিয়ে চলমান বিরোধের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। এ বিষয়ে তিনি কিছুই জানেন না।

তারপরও শাহজাহান গং ও বাচ্চু গংদের সঙ্গে সংশ্লিষ্ট জমি বিরোধের ঘটনায় তার নাম জড়িয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি বলেন, “আমি এই জমি সংক্রান্ত বিষয়ে কিছুই জানি না। জমিটির সামনে পর্যন্ত কখনো যাইনি। অথচ আমার নামে মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়েছে এবং আমাকে মামলায় জড়ানো হয়েছে বলে আমি দাবি করছি। এতে আমার মানসম্মান ক্ষুণ্ন হয়েছে। একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার পেছনে লেগেছে বলে মনে হচ্ছে।”

মাইনুল ইসলাম আরও বলেন, জমি দখল কিংবা চাঁদা দাবির অভিযোগের সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই। তার নাম জড়িয়ে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি সংশ্লিষ্টদের কাছে প্রকৃত ঘটনা যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানান।

তিনি বলেন, “আমি এই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা যথাযথভাবে যাচাই করা হোক। যাচাই ছাড়া আমার নাম জড়িয়ে সংবাদ প্রকাশ করে যেন আমার সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করা না হয়।”

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা