October 22, 2026, 7:34 pm

বুকে ব্যথা নিয়ে সিসিইউতে মঈন খান, হাসপাতালে সমাজকল্যাণমন্ত্রী

বুকে তীব্র ব্যথা অনুভব করায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) রাতে তাকে হাসপাতালে নেওয়া হয়।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) তাকে দেখতে হাসপাতালে যান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

এ সময় তিনি দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের কাছ থেকে ড. আব্দুল মঈন খানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। পাশাপাশি তার দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা