September 10, 2026, 10:57 am

ছবি: সিদ্ধিরগঞ্জ থানা গ্রুপ

সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জন গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সিদ্ধিরগঞ্জ থানাধীন সুমিলপাড়া বিহারি ক্যাম্পসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে সিআর ওয়ারেন্টভুক্ত আসামি মো. শাহাবুদ্দীন (৩৭) এবং সামারি ট্রায়ালে অভিযুক্ত ১৮ জন রয়েছেন। সিআর ওয়ারেন্টভুক্ত শাহাবুদ্দীন সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকার মো. মতিনের ছেলে।

সামারি ট্রায়ালে অভিযুক্ত হয়ে গ্রেপ্তার হওয়া অন্যরা হলেন মো. রাসেল, শাহিন মিয়া, ইয়াছিন, হাবিবুল্লাহ, সোহেল, অনিক, উজ্জল মিয়া, মো. মেহেদী হাসান, সুজন মিয়া, রাসেল হাওলাদার, আমিনুল ইসলাম, জালাল মিয়া, জাকারুল ইসলাম, রাজিবুল, মো. মেরাজ মিয়া, শাহিন মিয়া, মো. জাকিরুল ইসলাম ও বিল্লাল হোসেন।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, গ্রেপ্তার সবাইকে আদালতে পাঠানো হয়েছে। মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা