October 25, 2026, 3:39 pm

ভারত থেকে আসা বাঘের আক্রমনে আহত ৩ জন

লালমনিরহাট প্রতিনিধি :

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারত থেকে আসা একটি বাঘের হামলায় অন্তত ৩ জন সাধারণ মানুষ আহত হয়েছেন।

আজ রোববার বিকেল ৪টার দিকে হাতীবান্ধা থানার অধীন বনচৌকি বিওপির আওতাধীন ‘আমঝোল’ এলাকায় এ ঘটনা ঘটে।
​স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তর থেকে বাঘটি হুট করে বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ করে এবং স্থানীয়দের ওপর হামলা চালায়। এতে ৩ জন আহত হন।

​ঘটনার পরপরই জেলা প্রশাসনের মাধ্যমে বন বিভাগকে বিষয়টি জানানো হয়েছে। বর্তমানে ১৫ বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ)-এর অধিনায়কসহ বিজিবির একটি বিশেষ টহল দল ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। আহতদের উদ্ধার ও চিকিৎসার পাশাপাশি বাঘটিকে নিরাপদে ধরতে বিজিবি এবং স্থানীয় প্রশাসন সমন্বিতভাবে তৎপরতা চালাচ্ছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা