August 8, 2026, 9:22 am

১/১১ তে তারেক রহমানকে গোপন বন্দিশালায় আটকে রাখার অভিযোগ

১/১১ তে তারেক রহমানকে গোপন বন্দিশালায় আটকে রাখার অভিযোগ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানিয়েছেন, ২০০৭ সালের ১/১১ পরিস্থিতিতে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঢাকা সেনানিবাসের ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা 'জেআইসি সেলে' আটকে রেখে নির্যাতন করা হয়েছিল।

শনিবার (৮ আগস্ট) ঢাকা সেনানিবাসে ডিজিএফআই সদর দপ্তরের জয়েন্ট ইন্টারোগেশন সেন্টার পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। আমিনুল ইসলাম বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন আগের সরকার ভিন্নমতাবলম্বীদের দমন করতে 'আয়নাঘর' নামে পরিচিত এসব গোপন বন্দিশালা ব্যবহার করত।

তিনি আরও জানান, এসব গোপন বন্দিশালার পরিচালনা ও নির্যাতনের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। তদন্তে নতুন করে কারও সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে তাকেও আইনের মুখোমুখি করা হবে।

চিফ প্রসিকিউটর অভিযোগ করেন, ৫ আগস্টের পর জেআইসি সেলের গুরুত্বপূর্ণ আলামত নষ্ট করা হয়েছে। তিনি দাবি করেন, বিভিন্ন স্থানে দেয়াল তুলে কিছু অংশ আড়াল করা হয়েছে এবং বেশ কিছু তথ্য-প্রমাণ ধ্বংস করা হয়েছে।

এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর বিচারপতিরা ঢাকা সেনানিবাসের ডিজিএফআই সদর দপ্তরের জেআইসি সেলের গোপন বন্দিশালা পরিদর্শন করেন। বিচারপ্রক্রিয়ার অংশ হিসেবে সংশ্লিষ্ট স্থানগুলো সরেজমিনে পরিদর্শন করা হচ্ছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা