November 11, 2026, 1:05 pm

জমি বে-দখলের প্রতিবাদে বকশীগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ

জামালপুরের বকশীগঞ্জে রাজেন্দ্রগঞ্জ মৌজায় জৈনক শাহজাহান আলীর .২৫৮৭ একর জমি ও একই মৌজায় উৎপল মোহন্তের জুয়েলারীর দোকান বে-দখলের অভিযোগে শেখ ফরিদ নামে এক ব্যাক্তির বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকার সচেতন নাগরিক সমাজ।
১১ নভেম্বর (বুধবার) দুপুরে বকশীগঞ্জ পুরাতন বাসস্ট্যান্ড মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন বকশীগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক শাহরিয়ার আহমেদ সুমন, ছাত্র অধিকার পরিষদের জেলা সভাপতি সা আদ আহমেদ রাজু ,জাতীয়তাবাদী ছাত্র দলের কিয়ামত উল্লাহ কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক আদেল আব্দুল্লাহ ও স্বর্ণ ব্যবসায়ী উৎপল মহন্ত।

বক্তারা বলেন, বকশীগঞ্জের বহু অপকর্মের হোতা চিহ্নিত জুয়াড়ি, সন্ত্রাসী, মামলাবাজ, ভূমিদস্যু, প্রতারক শেখ ফরিদের কাজই হচ্ছে অন্যের জমি বে-দখল করা। তার পরিপ্রেক্ষিতেই পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন শাহজাহান আলীর জমি ও উৎপল মহন্তের জুয়েলারীর দোকানপাট জোরপূর্বক বে-দখল করেছে।
বক্তারা আরো বলেন, বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মকবুল হোসেনের সহযোগীতায় শেখ ফরিদ অন্যের জমি জবর দখল, মাদক ব্যবসা ও জুয়ার জমজমাট ব্যবসা করে চলছে। শেখ ফরিদের অত্যাচারে সাধারণ মানুষ অতিষ্ট হয়ে পড়েছে।
সমাবেশে বক্তারা শেখ ফরিদকে চিহ্নিত সন্ত্রাসী আখ্যায়িত করেন এবং তার বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেন।

বকশীগঞ্জের আইন শৃংখলার উন্নয়নে ওসি মকবুল হোসেনকে বকশীগঞ্জ থানা থেকে প্রত্যাহার ও শেখ ফরিদকে দ্রুত গ্রেফতারের দাবি জানান। মানববন্ধন ও সমাবেশে উপস্থিত লোকজন বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মকবুল হোসেনের বিরুদ্ধে নানা শ্লোগান দেন।
এ বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, তারা আমার কাছে অনৈতিক সুবিধা না পেয়ে আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ ছড়াচ্ছে। বিজ্ঞ আদালতের যে নির্দেশনা রয়েছে নির্দেশনা মোতাবেক কাজ করেছি।
মানবন্ধনে গণঅধিকার পরিষদ, ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদের নেতা কর্মী ছাড়াও বিপুল সংখ্যক সাধারণ জনতা উপস্থিত ছিলেন।

মোয়াজ্জেম হোসেন হিলারী, বকশীগঞ্জ :

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা