August 9, 2026, 7:19 am

বরিশালে মার্কিন রাষ্ট্রদূতের সফর: অপরূপ জলপথের সৌন্দর্য উপভোগ

বরিশালে মার্কিন রাষ্ট্রদূতের সফর: অপরূপ জলপথের সৌন্দর্য উপভোগ

মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন দুই দিনের সফরে বরিশাল গেছেন। রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে সড়কপথে বরিশাল থেকে ঝালকাঠির ভিমরুলি পৌঁছান তিনি।

ঢাকার মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে প্রকাশিত একটি পোস্টে রাষ্ট্রদূত জানান, তিনি নদীপথে লঞ্চে করে বরিশালের অপরূপ জলপথ ঘুরে দেখছেন এবং এখানে এসে ভালো লাগছে।

রাষ্ট্রদূত শনিবার রাতে একটি বিলাসবহুল লঞ্চে বরিশাল পৌঁছান। সফরের প্রথম দিন তিনি বরিশাল সার্কিট হাউজে যান। তার সফরের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে বরিশালের মিয়া বাড়ির মসজিদ এবং নগরীর সকাল সন্ধ্যা মিষ্টান্ন ভাণ্ডার পরিদর্শন।

আজ দুপুরে বরিশালের সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন রাষ্ট্রদূত। আগামীকাল অক্সফোর্ড মিশন চার্জ এবং গৌরনদী ক্যাথলিক চার্জ পরিদর্শনের পরিকল্পনা রয়েছে। সফরের শেষ পর্যায়ে তিনি ঢাকা যাওয়ার সময় পদ্মা ব্রিজ সার্ভিস এরিয়া পরিদর্শন করবেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা