August 12, 2026, 8:51 pm

থাইল্যান্ডের স্কুলে বন্দুকধারীর হামলায় নিহত ৭, আহত ১৫

থাইল্যান্ডের স্কুলে বন্দুকধারীর হামলায় নিহত ৭, আহত ১৫

থাইল্যান্ডের ননথাবুরি প্রদেশের ব্যাং ক্রুয়াই জেলার দেবসিরিন ননথাবুরি স্কুলে এক বন্দুকধারীর গুলিতে ছয়জন নিহত হয়েছেন এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার (৭ আগস্ট) সকাল আনুমানিক ১০টার দিকে এই ঘটনা ঘটে। হামলাকারী শিক্ষার্থী পরে আত্মঘাতী হলে নিহতের সংখ্যা সাতজনে পৌঁছায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বন্দুকধারী ব্যক্তি বেগুনি রঙের শারীরিক শিক্ষার পোশাক পরা অবস্থায় স্কুলের চত্বরে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। নিহতদের মধ্যে তিনজন শিক্ষক এবং তিনজন শিক্ষার্থী রয়েছেন। আহত ১৫ জনকে দ্রুত হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।

হামলাকারী ওই স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। পুলিশ জানায়, হামলার পর সে তিন তলার একটি ভবনে আত্মগোপন করে এবং পরে সেখান থেকে নিজের গুলিতে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থী ও কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নেয় এবং চত্বরটি ঘিরে ফেলে। কর্তৃপক্ষ সাধারণ মানুষকে সামাজিক মাধ্যমে লাইভ প্রচার বন্ধ রাখতে এবং এলাকা এড়িয়ে চলার আহ্বান জানায়।

তদন্তকারী পুলিশ সদস্যরা ঘটনার কারণ জানার চেষ্টা করছেন এবং পুরো বিষয়টি খতিয়ে দেখছেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা