August 11, 2026, 7:41 pm

ঈশ্বরদীতে চুরির চেষ্টায় গণপিটুনিতে যুবকের মৃত্যু

ঈশ্বরদীতে চুরির চেষ্টায় গণপিটুনিতে যুবকের মৃত্যু

পাবনার ঈশ্বরদীতে একটি মুদি দোকানে চুরির চেষ্টার সময় স্থানীয় জনতার গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের নাম সুমন (৩২), তিনি মহাদেবপুর আজিজলতলা এলাকার মৃত বয়েন মণ্ডলের ছেলে।

রোববার (২ জুলাই) দিবাগত রাত ১টার দিকে সাহাপুর ইউনিয়নের মিস্ত্রিপাড়া ঠান্ডাতলা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে সুমন চুরির উদ্দেশ্যে মুদি ব্যবসায়ী হবিবুল ইসলামের দোকানে প্রবেশ করেন।

দোকানের পাশে থাকা হবিবুল ইসলাম শব্দ শুনে বাইরে এসে সুমনকে আটকানোর চেষ্টা করেন। এ সময় সুমন ধারালো অস্ত্র দিয়ে হবিবুল ইসলাম ও তার দুই ছেলেকে আহত করেন।

আহতদের চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে এসে সুমনকে আটক করে গণপিটুনি দেন, যার ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত হবিবুল ইসলাম ও তার দুই ছেলে বর্তমানে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে এবং ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা