August 12, 2026, 9:38 pm

মল্লিকা শেরাওয়াতের দাবি, টম ক্রুজ তার প্রতি আকৃষ্ট

মল্লিকা শেরাওয়াতের দাবি, টম ক্রুজ তার প্রতি আকৃষ্ট

বলিউড অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত সম্প্রতি একটি অনুষ্ঠানে দাবি করেছেন, হলিউড তারকা টম ক্রুজ নাকি তার প্রতি আকৃষ্ট। এই মন্তব্যটি ‘দ্য ট্রেইটর্স ২’ শোয়ের একটি ক্লিপে উঠে এসেছে, যা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

অনুষ্ঠানে কমেডিয়ান কুল্লু মল্লিকাকে প্রশ্ন করেন, কখনো তার কারও ওপর ক্রাশ হয়েছে কি না। জবাবে মল্লিকা বলেন, ‘না।’ এরপর কুল্লু জানতে চান, তাহলে কি সবসময় অন্যরাই তার ওপর ক্রাশ খান? মল্লিকা আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, ‘সবাই আমার ওপর ক্রাশ খায়।’

মল্লিকা আরও বলেন, ‘ইদানীং টম ক্রুজ আমার ওপর ক্রাশ খাচ্ছেন। আমি মিথ্যে বলছি না। আমার ফোনটা কাছে থাকলে তোমাদের ভিডিও দেখাতে পারতাম।’ তবে টম ক্রুজের সঙ্গে তার সম্পর্ক বা আকর্ষণের বিষয়ে নিশ্চিত হওয়ার মতো কোনো তথ্য পাওয়া যায়নি।

‘দ্য ট্রেইটর্স ২’ শোতে মল্লিকার উপস্থিতি নিয়েও দর্শকদের মধ্যে আগ্রহ রয়েছে। শোটির ট্রেলারে তিনি বলেন, সত্যি কথা বলার চেয়ে অন্যদের বিশ্বাস করানোই বেশি গুরুত্বপূর্ণ।

মল্লিকা শেরাওয়াতকে ‘দ্য ট্রেইটর্স ২’-এর সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া প্রতিযোগী হিসেবে উল্লেখ করা হচ্ছে। তিনি বলেন, অর্থ উপার্জনের জন্য ক্ষমা চাওয়ার কিছু নেই। আগামী ১৩ আগস্ট থেকে শুরু হচ্ছে ‘দ্য ট্রেইটর্স ২’ শো।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা