August 10, 2026, 10:28 am

সালাহউদ্দিন আহমদকে গুমের মামলায় জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখানোর আবেদন

সালাহউদ্দিন আহমদকে গুমের মামলায় জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখানোর আবেদন

বিএনপি নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে অপহরণ, গুম, নির্যাতন ও পাচারের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে। রোববার (৯ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়ে রাষ্ট্রপক্ষের প্রসিকিউশন এ আবেদন করেন।

ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম সাংবাদিকদের জানান, ২০১৫ সালে সালাহউদ্দিন আহমদকে গুম ও নির্যাতনের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানসহ র‍্যাব ও পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে।

তদন্তে উঠে এসেছে, তৎকালীন সরকারের উচ্চপর্যায়ের নির্দেশে সালাহউদ্দিন আহমদকে গুম করা হয়েছিল। চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনার নির্দেশনায় সালাহউদ্দিন আহমদকে গুম করা হয়েছিল বলে তদন্তে উল্লেখ করা হয়েছে।

এছাড়া, তদন্তে দেখা গেছে যে, সালাহউদ্দিন আহমদকে র‌্যাবের টাস্কফোর্স ইন্টারোগেশন (টিএফআই) সেলে আটকে রেখে শারীরিক নির্যাতন চালানো হয়েছিল। গুমের পর তাকে ভারতে পাচারের বিষয়টিও তদন্ত করা হচ্ছে।

চিফ প্রসিকিউটর জানান, তদন্ত সংস্থার কাছে সালাহউদ্দিন আহমদের কাছ থেকে মৌখিক জবানবন্দি নেওয়া হয়েছে এবং দ্রুতই আনুষ্ঠানিক জবানবন্দি নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা