August 9, 2026, 8:02 am

টরন্টো মাতালেন অর্ণব ও সুনিধি

টরন্টো মাতালেন অর্ণব ও সুনিধি

বাংলা গানের জনপ্রিয় শিল্পী শায়ান চৌধুরী অর্ণব ও তার স্ত্রী, রবীন্দ্রসংগীতশিল্পী সুনিধি নায়েকের কনসার্ট অনুষ্ঠিত হয়েছে কানাডার টরন্টোতে। বাংলাদেশ কানাডা ইভেন্ট ফোরামের আয়োজনে টরন্টো প্যাভিলিয়নে ‘হোক কলরব কানাডা’ শীর্ষক এই গানের আসর বসে।

অর্ণব ও সুনিধির গান প্রবাসী বাঙালিদের জীবনের নানা মুহূর্তের সঙ্গে জড়িয়ে আছে। হারানো দিনের গান, রবীন্দ্রসংগীত থেকে আধুনিক ও আঞ্চলিক গান পরিবেশন করে তাঁরা দর্শকদের জন্য স্মরণীয় সন্ধ্যা তৈরি করেন।

অনুষ্ঠানের শুরুতে সংগীত পরিবেশন করে টরন্টোর স্থানীয় জনপ্রিয় ব্যান্ড ‘মানুষ’। এরপর মঞ্চে ওঠেন অর্ণব ও সুনিধি, যাঁদের পরিবেশনায় দর্শকেরা মুগ্ধ হন।

টরন্টো প্যাভিলিয়নে অনুষ্ঠানটি সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হওয়ার কথা ছিল, তবে বিদ্যুৎ বিভ্রাটের কারণে কিছুটা বিলম্ব ঘটে। পরে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হলে শুরু হয় এই সংগীতসন্ধ্যা।

প্রথমবারের মতো আয়োজিত ‘হোক কলরব কানাডা’ অনুষ্ঠানের আয়োজক মীর জুয়েল বলেন, ‘প্রবাসের ব্যস্ত জীবনে বাংলা গান ও সংস্কৃতির আবহে একটি আনন্দময় সন্ধ্যা উপহার দেওয়াই এই আয়োজনের মূল উদ্দেশ্য। আগামীতে আরও সুন্দর অনুষ্ঠান উপহার দিতে চাই।’

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা